মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম
মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয়। এখানে আমি গুগল একাউন্ট ডিলিট না করে লগ আউট করা যায় সে বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব।
এখানে আপনি আপনার ব্যক্তিগত ইনফরমেশন গুলো যেভাবে সংরক্ষন করবেন এবং একই একাউন্ট
বিভিন্ন ডিভাইসের যেভাবে ম্যানেজ করবেন সে সকল বিষয়ে আমি এখানে বলব। তাহলে চলুন
জেনে নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম ও পদ্ধতিসমূহ
- মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম
- ডিলিট ও লগ আউট এর মধ্যে পার্থক্য
- মোবাইল সেটিং এ একাউন্ট সেকশন খুঁজে বের করা
- গুগল একাউন্ট অপশন সিলেক্ট করা
- "Delete Account" বাটনে ক্লিক না করার কারণ
- গুগল অ্যাপ বা জিমেইল থেকে লগ আউট করার উপায়
- লগ আউটের পর ফোনে কি পরিবর্তন হয়
- পুনরায় লগইন করতে যা যা করতে হবে
- ব্যাটারি ও ডাটা সেভ করার অতিরিক্ত টিপস
- লেখকের শেষ কথা
মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম
মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম বর্তমান সময়ে মনে রাখা
অনেক সহজ। অ্যাকাউন্ট ডিলিট না করে লগ আউট এর মাধ্যমে কাজ করা সম্ভব। কিছু
নিয়মাবলী মেনে চললে সহজে গুগল অ্যাকাউন্ট লগ আউট করা যাবে
মোবাইল থেকে। তাই চলুন কয়েকটি ধাপে এই সম্পূর্ণ দেখে আসি
ধাপ ১.
প্রথমে আমাদের ফোনের Settings অপশনে যেতে হবে। এবার এখান থেকে নিচে কিছুটা
স্ক্রল করে "Accounts and backup" অপশনে যেতে হবে।
ধাপ ২.
Accounts and backup এ আসার পর যে অ্যাকাউন্টে আপনি রিমুভ করতে চান বা লগ আউট
করতে চান সেটার উপর ক্লিক করুন।
ধাপ ৩.
এবার সেই অ্যাকাউন্টটির ইন্টারফেস আসবে যেখানে Remove Account অপশন থাকবে ।
Remove Account অপশন এ ক্লিক করলে বাছাইকৃত অ্যাকাউন্টটি মোবাইল থেকে লগ
আউট হয়ে যাবে কিন্তু গুগল একাউন্ট থেকে ডিলিট হবে না।
তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। এটা হল পরবর্তীতে আপনি এই
একাউন্টে আবার লগইন করতে পারবেন, পূর্বের মতোই "Add Account" অপশনে ক্লিক করতে
হবে। এভাবে করে আপনি চাইলে গুগল একাউন্ট ডিলিট না করেই মোবাইল থেকে অ্যাকাউন্টটা
লগ আউট অথবা রিমুভ করতে পারবেন।
ডিলিট ও লগ আউট এর মধ্যে পার্থক্য
গুগল একাউন্ট ডিলিট করা এবং সে একাউন্ট লগ আউট করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
গুগল একাউন্ট ডিলিট করা মানে সেটা আপনার ডিভাইস থেকে একেবারে আউট হয়ে যাবে।
কিন্তু অন্যদিকে লগ আউট মানে বুঝায় সে একাউন্ট আপনার ডিভাইসে থাকবে না কিন্তু
পরবর্তীতে আপনি চাইলে সেটা লগইন করতে পারবেন। এখন আমরা জানবো এই ডিলিট ও লগ আউট
এর মধ্যে বিশেষ কিছু পার্থক্য। মূলত গুগল একাউন্ট ডিলিট করলে সে একাউন্টের সকল
ডাটা একেবারে মুছে যায় আবার সেটা লগ আউট করলে ডাটা থাকবে কিন্তু একাউন্টটা
ডিভাইস থেকে বাদ হয়ে যাবে। এতে ডাটা গুলোর সুরক্ষা থাকার নিরাপত্তা থাকে।
আরও পড়ুনঃ মাইক্রোফোন শব্দ রেকর্ড করার প্রক্রিয়া
আবার আমি চেক করে দেখেছি অ্যাকাউন্ট লগ আউট করলে ইউটিউব, ইমেইল কিংবা অন্য সকল
অ্যাপে লগ আউট হলেও অন্য ডিভাইসে সে একাউন্টটা থাকে। কিন্তু যদি একাউন্ট ডিলিট
করা হয় তাহলে সে ডিভাইস সহ সকল ডিভাইস যেখানে সাইন ইন করা ছিল সব ডিলিট হয়ে
যায় ডাটা সহ। একটা বড় বিষয় আমি বলবো সেটা হলো অ্যাকাউন্ট ডিলিট করলে সেটা
কিছুক্ষণ সময়ের জন্য রিকভারি করার সুযোগ থাকে, তো সময় অনেক পার হয়ে গেলে সেটা
আর রিকভারি করা যায় না। লগ আউট করলে সেটা পুনরায় আবার সাইন ইন করা যায়। এ সকল
প্রধান পরিবর্তন গুগল একাউন্ট ডিলিট ও লগ আউট করার মধ্যে পার্থক্য।
মোবাইল সেটিং এ একাউন্ট সেকশন খুঁজে বের করা
মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম আগে আমাদের জানতে হবে মোবাইলের কোন
অংশে এই সেটিং অপশনটা আছে। সেজন্য শুরুতে আমাদের মোবাইলের সেটিং অপশনে যেতে হবে।
এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখা যাবে, এগুলোর মধ্যে দেখতে পারবেন
"Account" বা "User Account"। যখন এই অপশনটা পেয়ে যাবেন তখন এই অপশনে ক্লিক করে
ঢুকে যেতে হবে। আমি এখানে বলে রাখি এক একটা ডিভাইসে এই অপশনটা আলাদা আলাদা।
কিছু ডিভাইসে এই অপশনের নাম থাকে "Password & Accounts"। তবে আপনার যদি এই
অপশনটা খুজতে সমস্যা হয়, হলে আপনি সেটিং এ প্রবেশ করে উপরে সার্চ বারে ক্লিক করে
সার্চ করতে পারেন এই দুইটা ওয়ার্ড দিয়ে। আপনার সামনে এই অপশনটি চলে আসবে। অথবা
আরেকটা উপায় আছে সেটা হল দেখবেন গুগল লোগো কিংবা অ্যাকাউন্ট আইকন থাকবে। এটা
খুঁজে বের করতে পারলে আপনি মোবাইলে গুগল একাউন্ট খুঁজে পাবেন। এ সকল বিভিন্ন
উপায়ে আপনি চাইলে আপনার ডিভাইসে অ্যাকাউন্ট অপশন টা খুজে পাবেন।
গুগল একাউন্ট অপশন সিলেক্ট করা
এখন আমরা এখানে জানব গুগল একাউন্ট অপশনে সিলেক্ট করার বিভিন্ন পদ্ধতি এবং এই
অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে কি কি অপশন আসতে পারে। সেজন্য শুরুতে আমাদের
অ্যাকাউন্ট সেকশনে প্রবেশ করতে হবে। অর্থাৎ Setting থেকে Accounts/ User &
Accounts মেনুতে প্রবেশ করতে হবে। তারপরে সেখানে দেখতে পারবেন আপনার ডিভাইসে কোন
কোন অ্যাপসে এই অ্যাকাউন্ট লগইন করা আছে। দেখা যাবে ফেসবুক অ্যাপে কিংবা
হোয়াটসঅ্যাপে এই অ্যাকাউন্ট লগইন করা থাকবে। সেখানে google লোগো থাকবে, সে লোগোর
পাশে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের অপশন থাকবে সেটাতে প্রবেশ করবেন।
তবে অনেকের ডিভাইসে আমি দেখেছি একের অধিক অর্থাৎ পাঁচটা ছয়টা একাউন্ট থাকে।
এগুলোর মধ্যে কোন অ্যাকাউন্ট আপনি লগ আউট করতে চান সেটা বেছে নিন। বেছে নেওয়ার
পরে সেখানে ক্লিক করবেন, পরপরই দেখতে পারবেন কয়েকটা অপশন। Sync, Account
services ও Remove account কয়েকটা অপশন আপনার সামনে চলে আসবে। আরেকটা অপশনের
সাথে আপনার পরিচিতি থাকা অনেক ভালো। সেটা হল সিকিউরিটি ও পার্সোনাল ইনফরমেশন।
এখানে আপনার গুগল একাউন্টের সকল সিকিউরিটি, পাসওয়ার্ড ও রিকভারি ইমেইল থাকে।
আপনি ভালোমতো করে চেক করে নিতে পারেন। আমি আরেকটা অপশনের বিষয়ে বিশেষভাবে বলব
সেটা হলো Sign in & Device। এ অপশনে আপনি কোন অ্যাকাউন্ট ব্যবহার করছেন এবং
কতগুলো একাউন্ট আপনার ডিভাইসের আছে সেগুলো ভালোমতো চেক করা যায়। এই পদ্ধতি গুলো
অনুসরণ করলে আপনি আপনার google একাউন্ট অপশন খুঁজে পাবেন।
"Delete Account" বাটনে ক্লিক না করার কারণ
গুগল অ্যাকাউন্ট ডিলিট করে দিলে সে একাউন্টের মাধ্যমে সেভ হওয়া সকল তথ্য অর্থাৎ
গুগল ড্রাইভের ডকুমেন্ট, ছবি এবং কন্টাক্ট নাম্বার সহ সব কিছু মুছে যায় ডিভাইস
থেকে। সেজন্য আমাদেরকে "Delete Account" অপশনে ক্লিক না করে অন্য উপায়ে পছন্দ মত
একাউন্ট সাইন ইন করতে পারবো। তবে আমি তুলে ধরবো একাউন্ট ডিলিট না করার কয়েকটি
কারণ। অ্যাকাউন্ট ডিলিট করে দিলে আপনার সকল তথ্য যা অ্যাকাউন্টের মাধ্যমে সেভ
হয়েছে, সব তথ্য মুছে যাবে।
আপনার যে সকল অ্যাপসে একাউন্ট লগইন করা আছে এবং সে একাউন্টের মাধ্যমে যে সকল
ইনফরমেশন আপনি google কিংবা ইউটিউবে জানেন সেগুলো সব বন্ধ হয়ে যাবে। কিছু কিছু
ক্ষেত্রে আপনার সমস্যা দেখা যাবে যেমন আপনার অ্যাপস আপডেট হবে না, অ্যাকাউন্ট না
থাকার ফলে। এর ফলে আপনার ডিভাইসে প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে অনেক সমস্যায়
পড়তে পারেন। সেজন্য আমাদের ডিলিট বাটনে ক্লিক না করাই ভালো।
গুগল অ্যাপ বা জিমেইল থেকে লগ আউট করার উপায়
Google অ্যাপ কিংবা gmail থেকে একাউন্ট লগ আউট করার কয়েকটি উপায় রয়েছে। এগুলো
উপায় আমি নিজে পরীক্ষা করে, যাচাই-বাছাই করে বের করেছি। এখন আমি আপনাদের সাথে
সেগুলো উপায় নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের মোবাইল ডিভাইসে জিমেইল অ্যাপ এ
ঢুকতে হবে। সেখানে দেখতে পাবেন অনেক অপশন তবে উপরে ডানদিকে একটা প্রোফাইল ছবি
দেখতে পাবেন। এটা মূলত আপনার অ্যাকাউন্ট সে আইকনে ক্লিক করবেন। সেখানে দেখতে
পারবেন আপনার ডিভাইসে ইউজ করা কয়েকটি অ্যাকাউন্টের তালিকা। সেগুলোর একবারের নিচে
"Manage Account"নামে একটা অপশন থাকবে।
সেটাতে প্রবেশ করার পরে দেখতে পারবেন কয়েকটি একাউন্টে তালিকা যেটা জিমেইলে ছিল।
তারপর যে একাউন্ট আপনি লগ আউট করতে চান সে একাউন্টে ক্লিক করুন। সেখানে ক্লিক
করার পরে নিচে দেখতে পারবেন "Remove Account" নামে একটা অপশন। সে অপশনে ক্লিক
করলে আপনার অ্যাকাউন্টটা ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে কিন্তু গুগলের যে সার্ভার
থাকে সেখানে অ্যাকাউন্টটি থাকবে। রিমুভ করার পরে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আপনার
কাছে অনুমতি চাইবে Yes অথবা No। অনুমতি দেওয়ার পরে সর্বশেষবারের মতো একাউন্টের
পাসওয়ার্ড নিশ্চিত করতে বলবে। পাসওয়ার্ড দিয়ে দিলে রিমুভ একাউন্ট ক্লিক করলে
আপনার অ্যাকাউন্টার ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। এভাবে করে আপনি ডিভাইসে
অ্যাকাউন্ট লগ আউট করতে পারবেন। এই থেকে শেখা যাবে এই মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম
লগ আউটের পর ফোনে কি পরিবর্তন হয়
যেকোনো অ্যাকাউন্ট যদি আপনি ডিভাইস থেকে লগ আউট করেন তাহলে কিছু পরিবর্তন দেখা
যায়। মোবাইল ফোনে একাউন্ট লগ আউট করলে প্রথমত আগের একাউন্টের জিমেইলের তথ্য দেখা
যাবে না। তারপরে গুগল ড্রাইভের ভিতরে যে সকল তথ্য ছিল আগের একাউন্টে সেগুলো সব
আউট হয়ে যাবে। এরপর youtube কিংবা গুগল ফটোস নামক অ্যাপস এর মধ্যে প্রবেশ করলে
দেখতে পারবেন যে সকল ভিডিও কিংবা ছবি সেভ করা ছিল সে একাউন্টে, সেগুলো সব আর
থাকবে না।
এখানে বড় ধরনের যে পরিবর্তন হবে সেটা হল যে একাউন্টের মাধ্যমে অ্যাপস ইনস্টল
করেছিলেন সেগুলো আর ডিভাইসে ইন্সটল থাকবে না। প্লে স্টোরে ঢুকলে সে পরিবর্তন আপনি
দেখতে পারবেন। আসলে এই লগ আউট মানে ডিভাইস থেকে অ্যাকাউন্টটা বাদ হয়ে যাওয়া তবে
গুগলের সার্ভারে আপনার এই একাউন্টটা থাকে। পরবর্তীতে যখন আপনি আবার লগইন করবেন।
তখন আগের মত আবার সবকিছু তথ্য ফিরে পাবেন।
পুনরায় লগইন করতে যা যা করতে হবে
আমি মনে করি মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম সকলের জানা উচিৎ। আপনি যখন আপনার ডিভাইস থেকে গুগল একাউন্টটা লগ আউট করে দিবেন, তখন বিভিন্ন অ্যাপস
এর সাথে আপনার পার্সোনাল ডকুমেন্টও মুছে যাবে। কিন্তু পুনরায় যখন আপনি আবার ওই
অ্যাকাউন্ট লগইন করবেন, তখন যা যা করতে হবে সে নির্দেশনা গুলি আমি আপনাদের সামনে
এখন তুলে ধরব। শুরুতে মোবাইলে সেটিংস এ ঢুকতে হবে। সেখানে ঢোকার পরে
"Account"অপশনে ক্লিক করতে হবে। যে আপনার সামনে আসবেন "Manage Account" নামে একটা
অপশন। সে অপশন আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখা যাবে এড একাউন্ট নামে একটা
অপশন। সেখানে ক্লিক করে আপনাকে আগের লগ আউট করা একাউন্ট থেকে আবার লগইন করতে হবে।
যদি আপনার ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট থাকে তাহলে গুগল অপশনে সিলেক্ট করতে হবে।
সেখানে ক্লিক করার পরে ইমেল অপশনে আপনার লগ আউট করে জিমেইল এড্রেস দিবেন। তারপর
সেটার নিচে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবেন। সব
ইনফরমেশন বসানোর পরে নিচে লগইন অপশনে ক্লিক করবেন। যদি হাই সিকিউরিটি দেওয়া থাকে
অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকলে আপনার ডিভাইসের একটা OTP যাবে। সে OTP
নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলে আপনার এখন পূর্বের মতো আবার লগইন হয়ে যাবে।
এভাবে আপনি পুনরায় আবার আপনার একাউন্ট লগইন করতে পারবেন।
ব্যাটারি ও ডাটা সেভ করার অতিরিক্ত টিপস
এখন লগ আউট করা একাউন্টে যে সকল তথ্য কিংবা ডাটা আউট হয়ে যাই সে সকল তথ্য কিংবা
ডাটা ব্যাকআপ রাখার জন্য কিছু টিপস আমি এখন তুলে ধরব আপনাদের সামনে। কিছু অ্যাপ
থেকে যেটা ব্যাকগ্রাউন্ড এক্টিভ করা থাকে এগুলো বন্ধ রাখুন। ব্যাটারি সেভার অন
থাকলে এবং একাউন্টের অ্যাপস একটিভ না থাকলে ব্যাটারি দীর্ঘমেয়াদি ভালো সার্ভিস
দেয়।
ইউটিউবে কখনো কখনো দেখা যায় অটো ভিডিও চালু হয়ে যায়, সেগুলো বন্ধ রাখতে হবে।
তাহলে সেখানে ডাটা কম খরচ হবে। কিছু বাইরের সার্ভিস নিলে মোবাইল ব্যাটারি এবং
ডাটা ভালোভাবে সংরক্ষণ করা যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি Wi-fi এর কথা। মোবাইলের
ইন্টারনেট ব্যবহার না করে ওয়াইফাই ইউজ করা ভালো এতে ব্যাটারি এবং ডাটা দুটোই
ভালোভাবে সেভ করা যায়। এ সকল টিপস অনুসরণ করে সেট করলে মোবাইলের ব্যাটারি ও ডাটা
দুটোই সেভ করা যায়।
লেখকের শেষ কথা
মোবাইলে গুগল অ্যাকাউন্ট ডিলিট না করে লগআউট করার নিয়ম নিয়ে আমি অনেক তথ্য এবং
বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। উপরের দেওয়া সকল নিয়ম মেনে কাজ করলে অথবা সেট
করলে সহজে আপনি আপনার ডিভাইসে google একাউন্ট ডিলিট না করে শুধুমাত্র লগ আউটের
মাধ্যমে অ্যাকাউন্ট রিমুভ করলে সকল ইনফরমেশন ও ডাটা মজুদ থাকে। সেজন্য আপনাদের
উচিত হবে এ সকল নিয়ম গুলো মেনে অ্যাকাউন্ট লগ আউট করা।





অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url